জুড়ীতে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জুড়ী প্রতিনিধি॥ মৌলভীবাজারের জুড়ী উপজেলার প্রথম অনলাইন পত্রিকা জুড়ী নিউজের অফিসে জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি আজিজুর রহমান সাবেল আয়োজনে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৩ জুন শুক্রবার ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, জুড়ী উপজেলা প্রেসক্লাব সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম, জুড়ী সাংবাদিক কল্যান পরিষদের সভাপতি মোঃ তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও জুড়ী নিউজের নির্বাহী সম্পাদক আল আমিন আহমদ, জুড়ী অনলাইন সাংবাদিক সমিতির সভাপতি কামরুল হাসান নোমান, সহ-সহ সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসাইন, প্রথম আলো প্রতিনিধি কল্যাণ প্রসূণ চম্পু, জুড়ী উপজেলা প্রেসক্লাব সদস্য শামীম আহমদ, জুড়ী সাংবাদিক কল্যান পরিষদের সদস্য কামরুল হোসেন পলাশ, হাফিজুল ইসলাম, জুড়ী অনলাইন সাংবাদিক সমিতির সদস্য আব্দুল বাছিত, শিক্ষক আরাফাত জামান, জুড়ী বিজনেস লিমিটেডের ডাইরেক্টর কাওছার আহমদ, কবির আহমদ কালা প্রমুখ।



মন্তব্য করুন