জুড়ীতে বন্যায় ক্ষতিগ্রস্থ আশ্রয় কেন্দ্রে পরিদর্শন ও ত্রাণ বিতরণ

June 24, 2017,

জুড়ী প্রতিনিধি॥  জুড়ী উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়ন পরিষদের উদ্যোগে শাহপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অস্থায়ী আশ্রয় কেন্দ্রে পরিদর্শন ও ত্রাণ বিতরণ করা হয়েছে।
২৩ জুন শুক্রবার বিকেলে শাহপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অস্থায়ী আশ্রয় কেন্দ্রে পরিদর্শন  করেন জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান গুলশান আরা মিলি, উপজেলা নির্বাহী অফিসার মিন্টু চৌধুরী, জায়ফরনগর ইউপি চেয়ারম্যান হাজী মাছুম রেজা, ইউপি সদস্যা রোসনা বেগম, উপজেলা জাতীয় পাটির নেতা আনোয়ারুল ইসলাম, সাংবাদিক হারিস মোহাম্মদ প্রমুখ।  আশ্রয় কেন্দ্র পরিদর্শন শেষে  ১০ পরিবার কে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। এদিক কেবিএহিয়া প্রাথমিক বিদ্যালয় অস্থায়ী আশ্রয় কেন্দ্রে ২ দিন ইফতার ও চম্বকলতা প্রাথমিক বিদ্যালয় অস্থায়ী আশ্রয় কেন্দ্রে ১০ কেজি করে প্রতি পরিবার কে বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com