জুড়ীতে হামিদপুর সমাজ কল্যাণ পরিষদের ঈদ সামগ্রী বিতরণ

June 24, 2017,

জুড়ী প্রতিনিধি॥ জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নে হামিদপুর সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে হত দরিদ্রদের মাঝে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
২৪ জুন শনিবার সকাল ১১ টায় মানিক সিংহ বাজারস্থ রেল ব্রিজের পাশে হামিদপুর সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে হারুন খানের পরিচালনায় ও মোঃ আব্দুল আজিজের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা বাবুল খান, বদরুল ইসলাম, শাহাজান আলী, বদরুল খাঁন, শেখরুল ইসলাম, রিয়াজ উদ্দিন, জয়নাল আহমদ, তালহা ইসলাম, ফারইয়ান, জসিম উদ্দিন, নাহিদ আহমদ, তোহেল খান, মোরশেদ আহমদ, আব্দুল কামাল, শাহিন আহমদ প্রমুখ। উক্ত খাদ্য সামগ্রী ৫০টি হত দরিদ্র পরিবারের মাঝে ৫ কেজি চাল, ১ কেজি ময়দা, পেয়াজ ২ কেজি, ১ কেজি তৈল, ১ কেজি চিনি ও ১ প্যাকেট সেমাই বিতরণে করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com