জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে বন্যা আক্রান্ত দরিদ্রদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ সম্পন্ন

June 25, 2017,

জুড়ী প্রতিনিধি॥ কাতারস্থ জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে জুড়ী উপজেলার বন্যা কবলিত ৫টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় অসহায় দরিদ্রদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ সম্পন্ন হয়েছে।
২০ জুন মঙ্গলবার জুড়ী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা পরিষদ চেয়ারম্যান গুলশান আরা মিলি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে বন্যা কবলিত অসহায় দরিদ্রদের মাঝে ঈদ বস্ত্র বিতরণের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে ২৪ জুন শনিবার পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এসোসিয়েশনের মাধ্যমে ঈদ বস্ত্র বিতরণ করা হয়। ঈদ বস্ত্র বিতরণ করা হয় সদর জায়ফরনগর ইউনিয়নের জাঙ্গিরাই, জায়ফরনগর, ভোগতেরা, হামিদপুর, গবিন্দপুর, পহল্লাদপুর, বেলাগ্রাও, ইউছুফ নগর, নয়াগ্রাম, মুলিউড়া, চাটেরা, কালীনগর, রানীমুড়া,  পশ্চিশ জুড়ী ইউনিয়নের হরিরামপুর, বাছিরপুর, মধ্য বাছিরপুর, পাল পাড়া, খালেরমুখ, চালবন, কৃষ্ণনগর, চাক্কাটিলা, উত্তর ভবানীপুর, পূর্ব জুড়ী, ইউনিয়নের পশ্চিম বড় ধামাই, ধামাই, বারহাল, গবিন্দপুর, কালাছড়া, জামকান্দি, দ্বহপাড়া, গোয়ালবাড়ী ইউনিয়নের গোয়ালবাড়ী, পশ্চিম গোয়ালবাড়ী, টায়িাউড়া, ভাঙ্গারপাড়, হালগড়া, মাগুড়া, কছুরগুল, সাগরনাল ইউনিয়নের পাতিলাসাঙ্গন, মাধবটিলা, বটনীঘাঠ, জাংগালিয়া, হাফিজি, কলাবাড়ী, সাগরনাল, সমাই  গ্রামে মোট ৬০০ জন মহিলাদের কে শাড়ী ও পুরুষদের কে লুঙ্গী বিতরণ করা হয়।
উক্ত ঈদ বস্ত্র বিভিন্ন এলাকায় বিতরণ করেন জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশন দোহা কাতারের উপদেষ্ঠা ফরিদ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আজিজুর রহমান সাবেল, সহ-সাধারন সম্পাদক এনামুল করিম, সহ-অর্থ সম্পাদক সদর উদ্দিন রাহেল, সহ-প্রচার সম্পাদক জসিম উদ্দিন, দপ্তর সম্পাদক সাইদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক বদরুল ইসলাম রুবেল, সহ-ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম, সদস্য আরাফাত জামান, রায়জুল ইসলাম প্রমুখ।
এছাড়াও জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশন প্রতিষ্ঠা হওয়ার পর থেকে প্রবাসীরা জুড়ী উপজেলার বিভিন্ন  এলাকায় আর্তমানবতার কল্যাণে সামাজিক কাজ করে যাচ্ছে গত ২০১৬ সালে উপজেলার বিভিন্ন এলাকায় হত দরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরণ, পাতিলাসাঙ্গন গ্রামের মৃত জব্বার আলীর অসহায় পরিবারকে দুই রুমের ১টি টিনের ঘর নির্মাণ,  ভজিটিলা গ্রামে আজিদ মিয়ার পরিবারকে দুই রুমের ১টি টিনের ঘর নির্মাণ, কালিনগর গ্রামের  পিয়ারা বেগম কে দুইবান টিন প্রদান, ৩টি অতিদরিদ্র পরিবারের কন্যার বিবাহের জন্য অর্থ প্রদান ও  জাঙ্গিরাই গ্রামে ১জন অসুস্ত রোগীকে চিকিৎসার জন্য অর্থ প্রদান  করা হয়।
জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি ও সিনিয়র সহ-সভাপতির সাথে যোগাযোগ করলে তারা জানান আগামীতে গরীব দায়গস্থ পরিবারের কন্যার বিবাহের জন্য অর্থ, উপজেলার বিভিন্ন দূর্যোগ পূর্ণ সময়ে ত্রাণ ও বস্ত্র, শীতের সময় হত দরিদ্রদের জন্য শীত বস্ত্র, যে সকল এলাকায় বিদ্যুৎ নাই সেই সব এলাকায় সৌরবিদ্যুৎ, অতি দরিদ্রদের পরিবারের সহায়তা হিসেবে রিক্সা বিতরনের পরিকল্পান রয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com