জুড়ীতে ত্রাণ ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে সিলেটস্থ জুড়ী এসোসিয়েশন
জুড়ী প্রতিনিধি॥ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরীব ও অসহায়দের মাঝে ত্রাণ ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে সিলেটস্থ জুড়ী এসোসিয়েশন।
২৫ জুন রবিবার সিলেটস্থ জুড়ী এসোসিয়েশনের আয়োজনে জায়ফরনগর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উপজেলার ৬টি ইউনিয়নের বন্যাদূর্গত ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরীব ও অসহায়দের মাঝে ত্রাণ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে সিলেটস্থ জুড়ী এসোসিয়েশনের সভাপতি এডভোকেট আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল কাদির এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ ও খাদ্য সামগ্রী বিতরণ করেন জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান গুলশান আরা মিলি। বিশেষ অতিথি ছিলেন জুড়ী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক হাজী শফিক আহমদ, জুড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মাছুম রেজা, জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রবীন শিক্ষাবীদ আলহাজ্ব মো: তাজুল ইসলাম (তারামিয়া মাস্টার), সিলেটস্থ জুড়ী এসোসিয়েশনের সহ-সভাপতি মিজানুর রহমান খোকন, জুড়ী টাইমস এর নির্বাহী সম্পাদক ও জুড়ী উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এপে: সিরাজুল ইসলাম, জুড়ী উপজেলা প্রেসক্লাবের সদস্য এপে: হারিস মোহাম্মদ, জুড়ী টাইমস এর সম্পাদক-প্রকাশক সাইফুল ইসলাম সুমন, সিলেটস্থ জুড়ী এসোসিয়েশনের সাধারন সম্পাদক নুরুল ইসলাম আসুক, অর্থ সম্পাদক মো: আব্দুল কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক মুতিউর রহমন চুনু, সদস্য আব্দুস সামাদ প্রমূখ।



মন্তব্য করুন