জুড়ীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ
বিশেষ প্রতিনিধি॥ মৌলভীবাজারের জুড়ী উপজেলায় পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
৩ জুলাই সোমবার কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন উপস্থিত থেকে উপজেলার ৪ স্থানে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। তিনি নৌকায় ঘুরে প্রত্যন্ত অঞ্চলগুলোতেও ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
এর আগে রোববার কুলাউড়া, জুড়ি ও বড়লেখার বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে আওয়ামী লীগের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। সে সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন উপস্থিত থেকে এসব এলাকায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী তুলে দেন।
এস এম জাকির হোসাইন বলেন, কয়েক বছর পরপর হাওর অঞ্চলে বন্যা হয়। তবে এ বছর ক্ষতির পরিমাণ একটু বেশিই। কারণ কোনো চাষী তাদের ফসল ঘরে তুলতে পারেনি। চাষীদের রক্ষা করতে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেয়া হয়েছে। কিন্তু সরকারের সঙ্গে সঙ্গে ব্যক্তিগত উদ্যোগ নিয়ে সাধ্যমত তাদের পাশে দাড়াতে হবে। কেউ যাতে একবেলা না খেয়ে থাকে সেদিকে দৃষ্টি রাখতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি মাকসুদুর রহমান, ক্রিড়া সম্পাদক চিন্ময় রায়, গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান জুয়েল, উপ-দপ্তর সম্পাদক সাইদুল ইসলাম সাইদ, জিয়া হল শাখা ছাত্রলীগের সভাপতি ইউসুফ উদ্দিন খান প্রমুখ।



মন্তব্য করুন