জুড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

July 8, 2017,

বিশেষ প্রতিনিধি॥  মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় পানিতে ডুবে সানি মিয়া (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
৬ জুলাই বৃহস্পতিবার রাত পৌনে আটটার দিকে উপজেলার প্রভাতখালী খাল থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত সানি মিয়া জুড়ী উপজেলার আমতৈল গ্রামের সালাউদ্দিন মিয়ার পুত্র। সে বিকেলে ঐ খালে সাঁতার কাটতে নেমেছিল। পরে খোঁজাখুজি করে তাকে না পেয়ে পুলিশে খবর দেয়া হয়। পুলিশ কুলাউড়া ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়। ফায়ার সার্ভিস কর্মীরা আধা ঘণ্টা চেষ্টার পর সানিকে পানি থেকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কুলাউড়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com