জুড়ীতে জেলা কৃষকলীগের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

July 29, 2017,

জুড়ী প্রতিনিধি॥ “কৃষক বাচাঁও, দেশ বাচাঁও” এ স্লোগান নিয়ে জুড়ী উপজেলায় বাংলাদেশ কৃষকলীগ মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
২৯ জুলাই শনিবার জায়ফরনগর ইউনিয়নের পশ্চিম ভবানীপুরে জেলা কৃষকলীগের ত্রাণ সামগ্রী বিতরণের আলোচনা সভায় বাংলাদেশ কৃষকলীগ জুড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আতিকুর রহমানের পরিচালনায় ও বাংলাদেশ কৃষকলীগ জুড়ী উপজেলা শাখার সভাপতি বিধান দাশ বাদলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগ মৌলভীবাজার জেলার সভাপতি মোঃ জমসেদ মিয়া।

প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগ মৌলভীবাজার জেলার সহ-সভাপতি জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান গুলশান আরা মিলি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগ মৌলভীবাজার জেলার সাধারণ সম্পাদক শাহীন আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জাফর আহমদ গিলমান, সহ-সাংগঠনিক সম্পাদক আহমদ উদ্দিন, বাংলাদেশ কৃষকলীগ মৌলভীবাজার জেলার সদস্য ইউপি সদস্য মিলাদ চৌধুরী, জেলা যুবলীগের অন্যতম সদস্য মামুনুর রশিদ সাজু প্রমুখ। আলোচনা শেষে প্রায় ১শত বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com