জুড়ীতে পশ্চিম জুড়ী ইউনিয়নের আইন শৃংঙ্খলা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

August 2, 2017,

জুড়ী প্রতিনিধি॥ জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্রীকান্ত দাশের এক বৎসর ফুর্তি ও ইউনিয়নের আইন শৃংঙ্খলা প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

১ আগস্ট মঙ্গলবার সকাল ১১ টায় পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের সভা কক্ষে ইউপি সচিব মোঃ আব্দুল মজিদ এর পরিচালনায় ও আইন শৃংঙ্খলা প্রতিরোধ কমিটির সভাপতি, ইউপি চেয়ারম্যান শ্রীকান্ত দাসের সভাপতিত্বে আইন শৃঙ্খলা বিষয়ের বিভিন্ন দিক ও প্রতিরোধ করা জন্য ব্যাপক আলোচনা ও বাস্থবায়ন করার লক্ষে সভায় বক্তরা আলোচনা করেন। এসময় বক্তব্য রাখেন পশ্চিম জুড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জুবের হাসান জেবলু, জুড়ী থানার এসআই আব্দুল ওয়াহেদ গাজী, জুড়ী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিতাংশু শেখর দাশ, ইউপি সদস্য জাহেদ হোসেন তাজিন, সুভেন্দ্র নায়েক, সাবেক ইউপি সদস্য এম এ সালাম, প্রধান শিক্ষক মুক্তি দত্তা দাস, সাবেক অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক রনধীর দাশ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি ডাঃ এম এ কাইয়ুম ভূইয়া, মহিলা সদস্য সাকি বেগম, কল্পনা রানী বিশ্বাস, জানকী দূষাধ, ইউপি সদস্য মতিলাল দাশ, করুণাময় দাশ, মোঃ আমির হোসেন, গোপেন্দ্র বিশ্বাস,মোঃ নাসির উদ্দিন, মিলন রুদ্র পাল,  মিলন নায়েক, ব্যবসায়ী শরদেন্দু কুমার দাশ, প্রধান শিক্ষক বর্ণালী ভট্রাচার্য্য, হিন্দু বৌদ্ধ খিষ্ট্রান ঐক্য পরিষদের সভাপতি নীতি ভূষন দাশ, প্রধান শিক্ষক দেবাশীষ দাশ, শুণ্য উড়িয়া প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com