জুড়ীতে গরু নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ

August 2, 2017,

জুড়ী প্রতিনিধি॥ জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের সীমান্তবর্তী পূর্ববটুলি গ্রামে থেকে শনিবার তিনটি গরু ও দুটি বাছুর আটক করে ৫২ ব্যাটালিয়নের ফুলতলা বিজিবি। তাদের দাবি, এগুলো ভারত থেকে চোরাই পথে আনা। তবে গুরুগুলোর মালিকেরা বলছেন, ভুল তথ্যের বিত্তিতে বিজিবি অভিযান চালিয়েছে। বিজিবি ৫২ ব্যাটালিয়নের ফুলতলা ক্যাপের কমান্ডার নায়েক সুবদার মোবারক হোসেন বলেন, গুরুগুলো যে চোরাই পথে আনা, এ-সংক্রান্ত তথ্য-প্রমাণ তাঁদের কাছে আছে। গরুগুলো রোববার বটুলি শুল্ক কার্যালয়ে হস্তান্তর করে বিজিবি। গতকাল সোমবার নিলামের মাধ্যমে সেগুলো ১ লক্ষ্য ৯হাজার ১০ টাকা বিক্রি করা হয়। এসময় ভবানীগঞ্জ বাজার জুড়ী ল্যান্ড কাস্টম অফিসে গরুগুলোর মালিকদের একজন বাপ্পা মিয়া বলেন বাজার থেকে কেনা গরু নিয়ে গেছে বিজিবি। তাঁরা ক্রয়ের রশিদ বিজিবিকে দেখিয়ে ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com