জুড়ীতে চা জনগোষ্ঠী ছাত্র ও যুব পরিষদের ৬ দফা দাবীতে মানববন্ধন
জুড়ী প্রতিনিধি॥ জুড়ী উপজেলায় চা বাগানে বসবাসরত সকল জনগোষ্ঠীকে “ক্ষৃদ্র নৃগোষ্ঠীর” কোটায় অর্ন্তভূক্ত করা সহ ৬ দফা দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৯ আগষ্ট বুধবার সকাল ১১ টায় কামিনীগঞ্জ বাজারের বিজিবি ক্যাম্পের সামনে বাংলাদেশ চা জনগোষ্ঠা ছাত্র ও যুব পরিষদের আয়োজনে মানববন্ধনে “ক্ষৃদ্রনৃগোষ্ঠীর” কোটায় অর্ন্তভূক্ত করা ৬টি দাবী উপস্থাপন করেন, চা বাগানে বসবাসরত সকল জনগোষ্ঠীকে ক্ষৃত্র নৃগোষ্ঠীর কোটায় অর্ন্তভূক্ত, চা শ্রমিকদের ভূমি অধিকার নিশ্চিত করা, চা জনগোষ্ঠীদের জন্য পৃথক কমিশন গঠন, প্রতিটি চা বাগানে ১ টি প্রাইমারী স্কুল, কারিগরী কেন্দ্র ও অঞ্চল ভেদে উচ্চ বিদ্যালয় ও প্রত্যেক ভ্যালীতে কলেজ স্থাপন, প্রত্যেক চা বাগানে ১টি ক্লিনিক ও প্রত্যেক ভ্যালীতে ১টি সরকারি হাসপাতাল প্রতিষ্টা, এবং চা শ্রমিকদের সংস্কৃতি ঐতিহ্য সংরক্ষন কার্যালয় একাডেমী প্রতিষ্ঠা করার জন্য সরকারের কাছে দাবী উপস্থাপন করেন। এসময় বাংলাদেশ চা জনগোষ্ঠা ছাত্র ও যুব পরিষদের যুগ্ম আহবায়ক শ্রীকুমার বাউল দাসের সভাপতিত্বে একাত্মতা পৌষণ করে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্ম্মা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক হাজী শফিক আহমদ। এছাড়াও উপস্থিত ছিলেন উত্তম কুমার গোয়ালা, সাজেন্দ্র চাষা, সুশেন কর্মকার, কৃষর ভূনার্জী, বিজয় যাদব, সুবল ভূনার্জী প্রমুখ।



মন্তব্য করুন