জুড়ী উপজেলায় চারতলা বিশিষ্ট আধুনিক ডাকবাংলোর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

August 12, 2017,

জুড়ী প্রতিনিধি॥  জুড়ী উপজেলায় চারতলা বিশিষ্ট আধুনিক ডাকবাংলোর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ আগষ্ট বৃহস্পতিবার সকাল ১১ টায় চারতলা বিশিষ্ট আধুনিক ডাকবাংলোর নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন ও আলোচনায় উপজেলা নির্বাহী অফিসার মিন্টু চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেব উপস্থিত থেকে ভিত্তি প্রস্তর স্থাপন আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয় সংস্যদের হুইপ আলহাজ্ব শাহাব উদ্দিন এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান গুলশান আরা মিলি, উপজেলা সহকারি কমিশন (ভূমি) বর্ণালী পাল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জুড়ী উপজেলা আওয়ামীলীগের আহবায়ক আলহাজ্ব আজির উদ্দিন, যুগ্ম আহবায়ক বদরুল হোসেন, পূর্বজুড়ী ইউপি চেয়ারম্যান সালেহ উদ্দিন আহমেদ, আওয়ামীলীগ সদস্য জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রলীগের আহবায়ক হুমায়ুন রশিদ রাজী, কলেজ ছাত্রলীগের আহবায়ক সাহাব উদ্দিন সাবেল। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্ম্মা, পশ্চিম জুড়ী ইউপির চেয়ারম্যান শ্রীকান্ত দাস, জায়ফরনগর ইউপি চেয়ারম্যান হাজী মাছুম রেজা, জেলা পরিষদ  সংরক্ষিত মহিলা সদস্য সৈয়দা জেরিন আক্তার, জেলা পরিষদ সদস্য বদরুল ইসলাম, আজিম উদ্দিন প্রমুখ।

উল্লেখ্য যে, এন.টি(জেভি) মৌলভীবাজার ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে জুড়ী উপজেলায় চারতলা বিশিষ্ট আধুনিক ডাকবাংলোর নির্মাণে ব্যয় হবে  ২ কোটি ১২ লক্ষ ১৮ হাজার ৪শত ২৪ টাকা।  ২হাজার ১শত ৮০ বর্গফুটের চারতলা বিশিষ্ট আধুনিক ডাকবাংলোর ২তলা হতে ৪ তলা পর্যন্ত ১২ টি শীততাপ নিয়ন্ত্রিত কক্ষ, নীচ তলায় শীততাপ নিয়ন্ত্রিত ১টি সভাকক্ষ ও ১টি ডাইনিং, ১টি কিচেন ও কেয়ার টেকার এর থাকার কক্ষ। এছাড়াও প্রতিটি কক্ষে বাথট্যাব, গ্লিজারসহ সংযুক্ত টয়লেট, প্রতিটি কক্ষে লবি বারান্দা থাকবে।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com