জুড়ীতে রুপালী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির কর্তৃক বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ
জুড়ী প্রতিনিধি॥ মৌলভীবাজারের জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে রুপালী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড কর্তৃক সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
১১ আগস্ট শুক্রবার সকাল ১১ টায় কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রাজিব বৈদ্যের পরিচালনায় ইউপি সদস্য গোপেন্দ্র বিশ্বাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব শাহাব উদ্দিন এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিন্টু চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, জুড়ী থানার অফিসার ইনচার্জ মো: জালাল উদ্দিন, পশ্চিম জুড়ী ইউপি চেয়ারম্যান শ্রীকান্ত দাস, পশ্চিম জুড়ী ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জুবের হাসান জেবলু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক রাজেন্দ্র সিংহ, রুপালী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সম্পাদক বেনু কায়স্থ, পরিচালক সঞ্জিত বিশ্বাস, ছোট ধামাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও গ্রাম উন্নয়ন গ্রাউক এর প্রতিষ্ঠাতা অসক রঞ্জন পাল, ইউপি মহিলা সদস্য কল্পনা রানী প্রমুখ। আলোচনা সভা শেষে বন্যায় ক্ষতিগ্রস্থ ১শত ২০ পরিবারে মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।



মন্তব্য করুন