জুড়ীতে নদীর পানিতে ডুবে স্কুল ছাত্রীর মৃত্যু

August 16, 2017,

বিশেষ প্রতিনিধি॥ জুড়ীতে নদীর পানিতে ডুবে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে।
১৬ আগস্ট বুধবার সকালে উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের চাক্কাটিলা গ্রামে ঘটনাটি ঘটেছে। জানা যায়, পূর্ব বাছিরপুর (চাক্কাটিলা) গ্রামের শফিকুর রহমানের মেয়ে স্থানীয় মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ মুমিত আসুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী হাজেরা বেগম (৯) বুধবার সকাল ১১টায় বাড়ির পাশে কুইয়াছড়া নদীর উপর নৌকায় বসে বর্শি দিয়ে মাছ ধরছিল। এ সময় সে নৌকা থেকে পড়ে নদীর পানিতে ডুবে যায়। খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে দুপুর একটার দিকে নদী থেকে হাজেরার লাশ উদ্ধার করে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com