জুড়ীতে ষ্টিলবোঝাই ট্রাকসহ ষ্টিলের সেতু ভেঙ্গে গেছে

August 16, 2017,

বিশেষ প্রতিনিধি॥ মৌলভীবাজারের জুড়ীতে ২০টন ষ্টিলের পাত বোঝাই ট্রাক নিয়ে একটি ষ্টিলের সেতু ভেঙ্গে পড়েছে।
ঘটনাটি ১৬ আগস্ট বুধবার বেলা দুইটায় উপজেলার জুড়ী-ফুলতলা সড়কে ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জুড়ী-ফুলতলা সড়কটিতে সর্বোচ্চ সাত টন মালামাল নিয়ে যানবাহন চলার কথা। কিন্তু বড় ট্রাক গুলো সেই নিয়মের কোন তোয়াক্কা না করে ২০/২৫ টন মাল বোঝাই করে এ সড়কে যাতায়াত করে। ঘটনার সময়ে এরকম একটি বড় ট্রাক প্রায় ২০টন ষ্টিলের পাত বোঝাই করে জুড়ী থেকে ফুলতলার দিকে যাচ্ছিল। পথিমধ্যে কাশিনগর বাজার সংলগ্ন ষ্টিলের সেতুতে উঠতেই সেতু ভেঙ্গে মালবোঝাই ট্রাকটি খালে পড়ে যায়। এতে করে উক্ত সড়কে চলাচলকারী লোকজন দুর্ভোগে পড়েন। সেই সাথে সেতুর দুই পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে। সড়ক ও জনপথ বিভাগের জুড়ীতে কর্মরত এসও সহ দেব সূত্রধর জানান, ঘটনার পরপর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়। তবে যত দ্রুত সম্ভব ট্রাকটি উদ্ধার ও ভাঙ্গা সেতু অপসারণ করে বিকল্প সেতু নির্মাণ করা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com