যতবার বন্যা হবে আওয়ামীলীগ ততবার লুটপাট করবে- মির্জা আব্বাস

August 27, 2017,

ওমর ফারুক নাঈম॥ মৌলভীবাজারে ত্রাণ বিতরণকালে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাস বলেছেন, বিএনপি বন্যার্থদের পাশে আছে। যতবার বন্যা হবে আওয়ামীলীগ ততবার লুটপাট করবে। বন্যার্থদের জন্য ত্রাণ সামগ্রীর নামে আওয়ামীলীগ হরি লোট করছে। ৭৪ সালের দূর্ভক্ষে আমি দেখেছি। ৭২, ৭৪এর লুটপাটও আমি দেখেছি। এবছর লোটপাট সব কিছুকে হার মানিয়ে গিয়েছে। যে ভাবে লোটপাট হয়েছিল এই বন্যায়ও তেমনি লোটপাট হচ্ছে।
তিনি আরো বলেন, আওয়ামী সরকার এখন আনন্দে আছে যত বন্যা হবে, যত মানুষ না খেয়ে থাকবে, যত বন্যার পানি থাকবে তত রিলিপ আসবে তারা খেতে পারবে। বন্যায় ক্ষতিগ্রস্থদের জন্য কোটি কোটি টাকা সাহায্য আসছে কিন্তু বন্যায় ক্ষতিগ্রস্থরা পাচ্ছে না।
তিনি বিএনপির নেতা কর্মীদের উদ্দ্যেশ্য করে বলেন, আওয়ামীলীগ নেতাদের লুটপাট বিএনপির কর্মীদের প্রতিহত করতে হবে। বন্যার্থদের জন্য বরাদ্ধকৃত ত্রাণ সামগ্রী বিতরণ কালে কোন প্রকার দূর্নীতি হলে বিএপির কর্মীরা তা প্রতিহত করে বন্যার্থদের পাশে দাঁড়াতে হবে।
রবিবার ২৭ আগষ্ট বিকেলে জুড়িতে বিএনপির কেন্দ্রীয় ত্রাণ কমিটির দেশব্যাপী ত্রাণ তৎপরতার অংশ হিসেবে মৌলভীবাজার জেলার কুলাউড়া, জুড়ি ও বড়লেখা পৃথক স্থানে বন্যার্তদের মাঝে ত্রান বিতরনকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়বাদী দলের সাবেক মন্ত্রী, সদস্য চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল মির্জা আব্বাস।


বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়বাদী দলের সাবেক সংসদ সদস্য ও সদস্য চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল আবুল খায়ের ভূইঞা, সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগ, বাংলাদেশ জাতীয়বাদী দলের কেন্দ্রীয় কমিটির ডাঃ সাখাওয়াত হাসান জীবন, জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু, জেলা বিএনপির সহ-সভাপতি এড. আবেদ রেজা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজান প্রমুখ।
অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা বিএনপির সভাপতি শামিম আহমদ, সহ-সভাপতি আব্দুল কাইয়ুম, দেওয়ান আইনুল হক মিনু, মতিউর রহমান চুনু, জায়ফনগর ইউপি চেয়ারম্যান হাজী মাছুম রেজা, জুড়ী উপজেলা বিএনপির মহিলা নেত্রী হোসনে আরা বেগম, বিএনপি নেতা আব্দুল গণি, হাজী সমছু মিয়া, ডাঃ মোস্তাকিম হোসেন বাবুল, বিএনপি নেতা মুস্তাকিম আলী, যুবদল নেতা হারিস মোহাম্মদ, ছাত্রদলের জুড়ী উপজেলা শাখার আহবায়ক নিপার রেজা প্রমুখ।
আলোচনা সভা শেষে ৫শতাধিক বন্যার্থদের মাঝে ১ কেজি করে চাল বিতরণ করা হয়। বিএনপির কেন্দ্রীয় ত্রাণ কমিটির দেশব্যাপী ত্রাণ তৎপরতার অংশ হিসেবে মৌলভীবাজার জেলার কুলাউড়া, জুড়ি ও বড়লেখা পৃথক স্থানে বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com