জুড়ীতে মরনোত্তর বীমা দাবির চেক হস্থান্তর ও সংবর্ধনা প্রদান

August 29, 2017,

জুড়ী প্রতিনিধি॥ জুড়ী উপজেলায় ২৩ আগস্ট বুধবার ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির জুড়ী সাংগঠনিক অফিসে জোনাল ইনচার্জ বাবু বিষ্ণু পদ চন্দের সভাপতিত্বে ও মোঃ শামীম আহমদ অফিস ইনচার্জ ডিস্টিক কো-অডিনেটর এর পরিচালনায় এক মরনোত্তর বীমা দাবি চেক হস্থান্তর ও সংবধনা প্রদান করা হয়েছে। উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার এরিয়ার এরিয়া প্রধান মোকাররম মজুমদার এ,ভি,পি । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুলাউড়া নিউ মডেল জোনের জোনাল ইনচার্জ ও জোন প্রধান মোঃ জাহাঙ্গীর আলম, বাবু রিংকু রঞ্জন দাশ ডিস্টিক কো-অডিনেটর ও স্কাউট কমিসনার, হাফিজ আব্দুল কাদির, মোরশেদ আলম ময়না, বাবু প্রনয় রঞ্জন দাশ, আব্দুল আজিজ, সাজিদুর রহমান, বাবু লাল দাস, দেলোয়ার হোসেন সহ, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির জুড়ী সাংগটনিক অফিসের সকল কর্মকর্তা কর্ম চারী বৃন্দ। অনুষ্টানে প্রধান অতিথি বাবু রিংকু রঞ্জন দাস কে স্কাউট কমিশনার হিসাবে ইউরোফের কয়েকটি দেশ (ফ্রান্স, সুইডেন, ডেনমার্ক, জার্মানী,) ভ্রমন করে আশা উপলক্ষে ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানী জুড়ী সাংগঠনিক অফিস এর পক্ষ থেকে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পরে মৃত বীমা গ্রাহক মোঃ উস্তার আলী এর বীমার নমিনি তাহার স্ত্রী রহিমা বেগম এর হাতে ৫৬,৪২৩/=টাকার একটি চেক তুলে দেন প্রধান অতিথি । শেষে মৃত বীমা গ্রাহক মোঃ উস্ত আলীর বিদায়ী আত্তার মাগফেরাত কামনা করে মোনাজাতের মধ্যেদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন, হাফিজ মাও: আব্দুল কাদির।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com