ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এর ত্রাণ বিতরণ ও উন্নয়ন সভা

August 29, 2017,

জুড়ী প্রতিনিধি॥ জুড়ী উপজেলায় ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর উদ্যোগে জুড়ী সাংগটনিক অফিসে জোনাল ইনচার্জ বাবু বিষ্ণু পদ চন্দের সভাপতিত্বে ও মোঃ শামীম আহমদ অফিস ইনচার্জ ডিস্টিক কোÑঅডিনেটর এর পরিচালনায় বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ আগস্ট সোমবার ৩ টায় ত্রাণ বিতরন ও উন্নয়ন সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর এনপিডিআই ইনচার্জ খুরশীদ আলম পাটোয়ারী ই,ভি,পি,। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার এরিয়ার এরিয়া প্রধান জনাব মোকাররম মজুমদার, কুলাউড়া নিউ মডেল জোন জোনাল ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম, এ,জেড,আই,রবির বাজার মোঃ মোস্তাকিম আহমদ,এ,এ,আই, মৌলভী বাজার মোঃ মোস্তফা খান, অফিস ইনচার্জ কুলাউড়া সুলতান উদ্দীন আহমদ, হাফিজ আব্দুল কাদির, প্রনয় রঞ্জন দাস, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী জনবীমা জুড়ী শাখার মোঃ সিরাজুল ইসলাম, এম রাজু আহমদ, নিবুল দাস, মোঃ ফিরোজ আহমদ,আব্দুল আজিজ সহ ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী জুরী সাংগঠনিক অফিসের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com