ভাসুর পুত্রের সাথে পরকিয়ার জের জুড়ীতে প্রবাসীর স্ত্রীর বিষপানে রহস্যজনক মৃত্যু

September 4, 2017,

বড়লেখা প্রতিনিধি॥ জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের পাতিলাসাঙ্গন গ্রামের কাতার প্রবাসীর স্ত্রী হোসনে আরা (৩৫) সোমবার রাতে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। গত দুইদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে বুধবার রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। এলাকায় গুঞ্জন রয়েছে ২ বছর ধরে ভাসুরপুত্রের (জুড়ী শহরের মোবাইল মেকানিক) সাথে দুই সন্তানের জননী গৃহবধুর পরকিয়ার সম্পর্ক ছিল। সোমবার রাতে গৃহবধুর বাড়িতে গিয়ে ভাসুরপুত্র (২৬) তুমুল ঝগড়া-ঝাটি করে। তার প্ররোচনায় একপর্যায়ে তিনি বিষপান করতে বাধ্য হন।বৃহস্পতিবার রাতে ময়না তদন্ত শেষে জুড়ী পুলিশ নিহতের লাশ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করেছে। ইউপি মেম্বার শরফ উদ্দিন জানান, ঘটনাটি তিনি শুনেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com