জুড়ীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদৎ বার্ষিকীর আলোচনা সভা ও দোয়া মাহফিল

September 4, 2017,

জুড়ী প্রতিনিধি॥ জুড়ী উপজেলায় জুড়ী অনলাইন সাংবাদিক সমিতি’র আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদৎ  বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৩১ আগস্ট বিকেল ৪ টায় জায়ফরনগর ইউনিয়ন পরিষদের জনমিলন কেন্দ্রে জুড়ী অনলাইন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসাইনের পরিচালনায় ও জুড়ী অনলাইন সাংবাদিক সমিতির সভাপতি কামরুল হাসান নোমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জুড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান গুলশান আরা মিলি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জুড়ী উপজেলা আওয়ামীলীগের আহবায়ক আলহাজ্ব আজির উদ্দিন, যুগ্ম আহবায়ক হাজী শফিক আহমদ, জুড়ী উপজেলা আওয়ামীলীগের সদস্য সাবেক চেয়ারম্যান নজমুল ইসলাম মাষ্টার, জুড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি,  আওয়ামীলীগ নেতা ও তৈয়বুন্নেছা খানম একাডেমি ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সদস্য এম এ মাহবুব মুজিব, উপজেলা আওয়ামীলীগের সদস্য জাহাঙ্গির আলম, তাঁতীলীগের আহবায়ক গোলাম রাব্বানী জাহাঙ্গির, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ জুয়েল রানা, জুড়ী উপজেলা সাংবাদিক কল্যান পরিষদের সভাপতি মোঃ তাজুল ইসলাম, জুড়ী উপজেলা ছাত্রলীগে নেতা শাহরিয়ার মাহবুব। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক প্রথম আলো প্রতিনিধি কল্যাণ প্রসূণ  চম্পু, জুড়ী উপজেলা প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক এম রাজু আহমদ, দৈনিক নতুন দিন জেলা প্রতিনিধি আবু হানিফ, জুড়ী উপজেলা সাংবাদিক কল্যান পরিষদের সাংগঠনিক সম্পাদক ও জুড়ী নিউজের নির্বাহী সম্পাদক আল আমিন আহমদ। এছাড়াও উপস্থিত ছিলেন জুড়ী অনলাইন সাংবাদিক সমিতির সহ সভাপতি জাকির হোসেন, যুবলীগ নেতা সাওন চৌধুরী, জুড়ী উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শাহাব উদ্দিন সামছু, বাবেল আহমদ, সাইদুর রহমান, জুড়ী উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য খায়রুল ইসলাম, জুড়ী কলেজ ছাত্রলীগের আহবায়ক শাহাব উদ্দিন সাবেল প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com