জুড়ীতে বাংলাদেশে পূজা উদযাপন পরিষদের সম্মেলন অনুষ্ঠিত
জুড়ী প্রতিনিধি॥ জুড়ী উপজেলায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জুড়ী উপজেলা শাখার ৩য় দ্বি-বার্ষিক সম্মেলণে আগামী ২০১৮ ও ২০১৯ সালের নতুন কমিটির অনুমোদন করা হয়েছে।
৪ সেপ্টেম্বর সোমবার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জুড়ী উপজেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হন অমূল্য চন্দ্র দাস ও সিতাংশু শেখর দাসকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন করনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সহ-সভাপতি দেবতোষ সিংহ চৌধুরী ও সাধারণ সম্পাদক পংকজ রায় মুন্না সভাপতি ও সম্পাদক এর নাম নির্বাচন করে ঘোষনা পত্রে স্বাক্ষর করেন। ওই দিন নবগঠিত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জুড়ী উপজেলা শাখার বননির্বাচিত সভাপতি ও সম্পাদক এর সাথে সৌজন্য স্বাক্ষাৎ করেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্ম্মা, জুড়ী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক হাজী শফিক আহমদ, জায়ফরনগর ইউপির সাবেক চেয়ারম্যান নজমুল ইসলাম মাষ্টার, পশ্চিম জুড়ী ইউপি চেয়ারম্যান শ্রীকান্ত দাস, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সহ সভাপতি দেবতোষ সিংহ চৌধুরী, সাধারণ সম্পাদক পংকজ রায় মুন্না, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ জুড়ী উপজেলা শাখার সভাপতি নীতি ভূষন দাস, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ জুড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক অরুন চন্দ্র দাস, পশ্চিম জুড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জুবের হাসান জেবলু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রিংকু রঞ্জন দাস, জুড়ী উপজেলা ছাত্রলীগের আহবায়ক হুমায়ুন রশিদ রাজী, যুগ্ম-আহবায়ক আব্দুল হান্নান, সাহাব উদ্দিন সামসু, বাবেল আহমদ, ফয়সল আহমদ, মোঃ বেলাল হোসাইন, রাজীব বৈদ্য, রাজিবুর রহমান, সাইদুর রহমান, দেবাশীষ দাশ, তৈয়বুন্নেছা খানম একাডেমি ডিগ্রি কলেজ কমিটির আহবায়ক মোঃ শাহাব উদ্দিন সাবেল, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মিজান, ইকবাল ভূঁইয়া, রিয়াজ উদ্দিন, শাকির চৌধুরী ও তাপস দাস প্রমুখ।



মন্তব্য করুন