জুড়ীতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালন
জুড়ী প্রতিনিধি॥ জুড়ী উপজেলায় “স্বাক্ষরতা অর্জন করি, ডিজিটাল বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস ২০১৭ ইং উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী কার্যালয়ের স্ট্যানো মোঃ গিয়াস উদ্দিনের ও উপজেলা কৃষি কর্মকর্তা দেবল সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান গুলশান আরা মিলি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসার কর্মকর্তা জসিম উদ্দিন, জুড়ী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক হাজী শফিক আহমদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব তাজুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আব্দুল কাদির দারা, দক্ষিন জাঙ্গিরাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, জুড়ী নিউজের নির্বাহী সম্পাদক আল আমিন আহমদ, দক্ষিন জাঙ্গিরাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা আয়েশা বেগম প্রমুখ।



মন্তব্য করুন