জুড়ীতে শ্রমিক দলের উদ্যোগে এম সাইফুর রহমানের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত

September 9, 2017,

জুড়ী প্রতিনিধি॥ জুড়ী উপজেলায় সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম সাইফুর রহমান এর ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৬ সেপ্টেম্বর উপজেলা বিএনপি কার্যালয়ে উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোস্তাকিম আহমদের পরিচালনায় উপজেলা শ্রমিক দলের সভাপতি শফিক উদ্দিন বটই এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জুড়ী উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও জুড়ী উপজেলা যুবদলের আহবায়ক হাবিবুর রহমান আসকর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক দল নেতা সেলিম আহমদ, ফয়জুল হক, খলিলুর রহমান, রইছ আলী, ছাত্রদলের যুগ্ম আহবায়ক শামিম আহমদ প্রমুখ। ৮ম মৃত্যু বার্ষিকীর মিলাদ মাহফিল দোয়া শেষে শিরণী বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com