জুড়ীতে ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর-অগ্নিসংযোগ আটক ২

September 20, 2017,

বড়লেখা প্রতিনিধি॥ জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের পূর্বশিলুয়া এলাকায় পারিবারিক বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন অপরপক্ষের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ২ যুবককে আটক করে আদালতে সোপর্দ করেছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার একটি ডোবায় মাছ ধরা নিয়ে পূর্ব শিলুয়া গ্রামের ইয়াছিন আলীর পরিবারের লোকজনের সঙ্গে সহোদর ফাতির আলীর পরিবারের লোকজনের সংঘষ্র্ ঘটে। বিকেলে একটি মাইক্রোবাসে করে আসা ১০-১২ জন যুবক পূর্ব শিলুয়া খেয়াঘাট এলাকায় গিয়ে ইয়াছিনের মুদি দোকানে ঢুকে তার ছেলে র”য়েল আহমদের (২০) ওপর অতর্কিত হামলা চালায়। এরপর তারা দোকানে ভাঙচুর চালিয়ে একপর্যায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ সময় র”য়েলের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে ধাওয়া করে মাইক্রোবাসসহ শাহান (২২) ও নেছার আলী (২২) নামের বহিরাগত ২ যুবককে আটক করে। টের পেয়ে অপর সহযোগীরা পালিয়ে যায়। আহত র”য়েলকে প্রথমে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ও অবস্থার অবনতি ঘটায় পরে মৌলভীবাজারের ২৫০ শয্যার হাসপাতালে স্থানান্তর করা হয়।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জালাল উদ্দিন জানান, এ ব্যাপারে বুধবার একপক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছে। আটক ২ যুবককে মৌলভীবাজার আদালতে সোপর্দ করা হয়েছে।
ইয়াছিন আলীর ছেলে জাহাঙ্গীর আহমদ জানান, রুয়েলের চিকিৎসা নিয়ে তারা ব্যস্ত থাকায় থানায় অভিযোগ দিতে কিছুটা বিলম্ব হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com