ফুলতলা সীমান্তে বিজিবি ১৯৮৬ পিচ ইয়াবা উদ্ধার করেছে

September 23, 2017,

জুড়ী প্রতিনিধি॥ জুড়ী উপজেলার ফুলতলা সীমান্ত এলাকা থেকে বিজিবি সদস্যরা শুক্রবার ভোরে ১৯৮৬ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।
বিকেলে বিজিবি উদ্ধারকৃত ট্যাবলেটগুলো জেলা মাদবদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দিয়েছে।
৫২ বিজিবি সুত্রে জানা গেছে, জুড়ী উপজেলার ফুলতলা ক্যাম্পের নায়েক মাইনের তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা সীমান্তের মেইন পিলার ১৮২৬ হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে বটুলি নামক স্থানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৯৮৬ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। এর আগেই চোরাকারবারিরা পালিয়ে যায়।
৫২ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল নেয়ামুল কবির ইয়াবা ট্যাবলেট উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার দুপুরে ইয়াবা ট্যাবলেটগুলো মৌলভীবাজার জেলা মাদকদ্রব্য অধিদপ্তরে জমা দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com