মৌলভীবাজারে কলেজ ছাত্রী নিখোঁজ

October 14, 2017,

হোসাইন আহমদ॥ কলেজ থেকে বাড়ি ফেরার পথে মৌলভীবাজার মহিলা কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের মোহাম্মদ ইনুছ মিয়ার মেয়ে হালিমা আক্তার (মিতা) ১২ অক্টোবর বৃহস্পতিবার বিকালে নিখোঁজ হয়েছে।
এই ঘটনায় নিখোঁজ ছাত্রীর বড় বোনের স্বামী সিরাজুল ইসলাম বৃহস্পতিবার রাতে মৌলভীবাজার মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেন ( ডায়েরী নং ৭৩৪)। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত মেয়েটির কোনো সন্ধ্যান পাওয়া যায়নি বলে পরিবারের লোকজন জানান।
এবিষয়ে কলেজ অধ্যক্ষ আজিজুর রহমান বলেন, মেয়েটি ১০ অক্টোবর হোষ্টেল থেকে ছুটি নিয়ে বাড়িতে চলে যায়। বৃহস্পতিবার বাড়ি থেকে এসে ফরমে স্বাক্ষর দিয়ে কলেজ থেকে চলে যায়।
মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সুহেল আহমদ নিখোঁজের সত্যতা স্বীকার করে বলেন, ছাত্রীটিকে উদ্ধার করার জন্য আমাদের চেষ্টা অব্যাহত আছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com