জুড়ীতে জমি নিয়ে বিরোধে প্রতিবেশিকে প্রাণনাশের হুমকি

October 18, 2017,

বিশেষ প্রতিনিধি॥ জুড়ীতে জায়গা নিয়ে বিরোধের জের ধরে প্রতিবেশি মহিলাকে প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, উপজেলার সাগরনাল ইউনিয়নের জাঙ্গালীয়া গ্রামের রাবেয়া বেগম প্রতিবেশি মৃত উস্তার আলীর উত্তরাধিকারী তার দুই ছেলে কয়েছ উদ্দিন, ছাদ উদ্দিন ও মেয়ে সাঈদা বেগম এবং তার স্ত্রী খালেদা বিবির কাছে থেকে ১২ শতক জায়গা ক্রয় করেন প্রায় ৫ বছর আগে। কিন্তু গত দুই বছর আগে হঠাৎ করে জায়গার মালিক সেজে যান উস্তার আলীর ভাতিজা সুরমান আলী ও তার ভাইয়েরা। এলাকায় কয়েকবার সালিশে জায়গার সঠিক কাগজ দেখান রাবেয়া বেগম। তারপরও তারা জোর করে দখল করতে চান। এ নিয়ে বদরুল মিয়া, ইছবর আলী, সুরমান মিয়া তারা রাবেয়া বেগমকে প্রাণে মারার উদ্দেশ্যে হামলা চালান। এতে রাবেয়া বেগম ও তার মেয়ে সেলিনা বেগম গুরুতর আহত হয়ে সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হন। এ ব্যাপারে জুড়ী থানায় মামলা রয়েছে। মামলার তদন্তকারী এসআই সোহেল রানার দেওয়া রিপোর্ট থেকে জানা যায়, গত ২০ মার্চ তারিখে বিবাদীগন ওই দুই মহিলার উপর হামলা করে আহত করে এবং মামলার আলামত ও সংগ্রহ করেন। গত ৬ অক্টোবর তারিখ বিবাদীগণ হামলার উদ্দেশ্যে আবার ও জায়গা দখল করতে গেলে রাবেয়া বেগম পুলিশের শ্মরনাপন্ন হয়ে অভিযোগ দিলে জুড়ীর থানার এসআই কামরুজ্জামান উভয় পক্ষকে নোটিশ দেন। এতে জায়গার মূল প্রিন্ট ফর্সা না আসা পর্যন্ত উক্ত স্থানে কোন পক্ষ না যাওয়ার কথা বলেন। তারপরও বিবাদীগণ জোর পূর্বক জায়গায় গিয়ে বাদীপক্ষকে প্রাণে মারার হুমকি দিচ্ছেন। এমতাবস্থায় রাবেয়া বেগম ও তার মেয়ে সেলিনা বেগম প্রাণনাশের ভয়ে প্রায় বন্দি দিনযাপন করছেন। এ বিষয়ে স্থানীয় মুরব্বী নসাদ খান জানান, মৃত উসমান আলীর পুত্রদের মূলত সঠিক কোন কাগজপত্র না থাকায় স্থানীয় ভাবে সালিশে উক্ত জায়গার দখল রাবেয়া বেগমকে দিতে বলা হয়েছে। কিন্তু তারা তা না করে উল্টো হামলা করছে। জুড়ী থানার এসআই কামরুজ্জামান জানান, প্রিন্ট ফর্সা না পাওয়া পর্যন্ত সকল পক্ষকে জায়গায় না যাওয়ার নোটিশ দিয়েছি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com