জুড়ী উপজেলা সোনার বাংলা বাউল শিল্পী গোষ্টি গঠিত আছাদ সভাপতি-রেনু সম্পাদক

October 29, 2017,

জুড়ী প্রতিনিধি॥ বাউল সঙ্গীত চর্চার মাধ্যমে আবহমান বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যকে ফিরিয়ে আনার লক্ষে একদল সঙ্গীত প্রেমিক প্রয়াসের অংশ হিসেবে ২৮ অক্টোবর রাত ৮টায় উপজেলা সদরের পোষ্ট অফিস রোডস্থ দত্ত অটো রাইস মিল প্রাঙ্গনে মোঃ রফিকুল ইসলাম অফিকুলের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। মোঃ জামাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ঐকতান শিল্পীগোষ্টির সাবেক সভাপতি মোঃ শাহ আলম, হাকালুকি হাওর রক্ষা সংগ্রাম পরিষদ নেতা মোঃ আব্দুল মনাফ, জুড়ী উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ ফখরুল ইসলাম, ব্যবসায়ী নেতা মোঃ ইলিয়া ছুর রহমান ময়না, মোঃ বদরুল ইসলাম, ইউপি সদস্যা আফিয়া খানম প্রমূখ। সভায় সর্বসম্মতিক্রমে হাজী মোঃ আছাদ উদ্দিনকে সভাপতি, মোঃ রফিকুল ইসলাম রেনু মেম্বার কে সাধারণ সম্পাদক ও মোঃ জালাল উদ্দিন কে মনোনিত করে “জুড়ী উপজেলা সোনার বাংলা বাউল শিল্পী গোষ্টির” ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মোঃ ফরিদ মিয়া, সহ-সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, কোষাধ্যক্ষ শ্রী নান্টু দত্ত, প্রচার সম্পাদক মঈন উদ্দিন, দপ্তর সম্পাদক রিয়াজ খাঁন, সাংস্কৃতিক সম্পাদক নেওয়ার আলী, ক্রিড়া সম্পাদক ইসলাম উদ্দিন, কার্যনির্বাহী সদস্য হীরা মিয়া, মোঃ মনির হোসেন, মোঃ বদরুল হোসেন। উল্লেখ্য সংগঠন গঠনের লক্ষ্যে ইতিপূর্বে আরো দুটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com