জুড়ীতে প্রবাসীর স্ত্রীর বিষপানে মৃত্যু নিয়ে রহস্য : স্বামীসহ ৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা

November 1, 2017,

জুড়ী প্রতিনিধি॥ জুড়ীতে কাতার প্রবাসীর স্ত্রীর বিষপানে মৃত্যু নিয়ে রহস্য ঘনিভুত হচ্ছে। নিহত গৃহবধুর ভাই মোহাম্মদ আলী স্বামীসহ ৫ জনের বিরুদ্ধে থানায় হত্যার অভিযোগ করায় এবং প্রধান আসামী গা ঢাকা দেয়ায় বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে আসলেই কি দুই সন্তানের জননী গৃহবধু বিষপানে আত্মহত্যা করেছেন। নাকি পরিকল্পিত খুন, কিংবা বিষপানে হত্যায় প্ররোচিত করার কোন ঘটনা ঘটেছিল।
এলাকাবাসী, থানা পুলিশ ও নিহতের পারিবারিক সুত্রে জানা গেছে, জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের পাতিলাসাঙ্গন গ্রামের কাতার প্রবাসী মির্জান আলীর স্ত্রী হোসনে আরা (৩৫) ২৮ আগষ্ট রাতে বিষপানে আত্মহত্যার চেষ্টা চালান। দুইদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে ৩১ আগষ্ট সিলেট এম.এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
তখন এলাকায় গুঞ্জন উঠে ২ বছর ধরে ভাসুরপুত্র সোহেল আহমদ শাওনের (জুড়ী শহরের মোবাইল মেকানিক) সাথে গৃহবধুর পরকিয়া চলছিল। ঘটনার রাতে তাদের মধ্যে তুমুল ঝগড়া-ঝাটি হয়। তার প্ররোচনায় একপর্যায়ে তিনি বিষপানে বাধ্য হন বলে সুত্র দাবী করছে।
নিহত গৃহবধুর বড়ভাই মোহাম্মদ আলী জানান, প্রবাস ফেরৎ স্বামীর সাথে তার বোনের মনোালিন্য চলছিল। ঘটনার ৩-৪ দিন পূর্ব থেকেই তাদের মধ্যে কথা বলা পর্যন্ত বন্ধ ছিল। অনেক ঘটনার নীরব স্বাক্ষী তার অবোঝ দুই ভাগ্না-ভাগ্নি। তাদের নিকট থেকে অনেক তথ্য পেয়ে গত ৬ সেপ্টেম্বর তিনি ভগ্নিপতিসহ ৫ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেছেন। এরপর থেকে প্রধান আসামী গা ঢাকা দিয়েছে। সন্দেহের তীর অন্যদিকে ঘুরাতে বোন জামাই মির্জান আলী আমার বোনের বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছে।
তদন্ত কর্মকর্তা জুড়ী থানার এসআই স্বাধীন তালুকদার জানান, সময় স্বল্পতার জন্য তিনি এখনও মামলাটির সরেজমিন তদন্ত করেননি। তবে ১-২ দিনের মধ্যেই তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন দাখিল করবেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com