জুড়ীতে জাতীয় যুব দিবসের বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
জুড়ী প্রতিনিধি॥ “যুবদের জাগরণ-বাংলাদেশের উন্নয়ন” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে জুড়ী উপজেলায় জাতীয় যুব দিবস ২০১৭ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১ নভেম্বর বুধবার বেলা ২ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস ২০১৭ উদযাপন উপলক্ষে জুড়ী উপজেলা প্রশাসনের সামনে হতে বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা অডিটরিয়ামে এসে এক আলোচনা সভায় মিলিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার অসিম চন্দ্র বণিক এর সভাপতিত্বে ও মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার মোঃ আলাউদ্দিনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন জুড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্ম্মা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কুলেশ চন্দ্র চন্দ মন্টু, আওয়ামীলীগ নেতা আব্দুল কাদির দারা, উপজেলা মৎস কর্মকর্তা মোঃ আব্দুস সাকুর, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল মতিন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রিংকু রঞ্জন দাস, যুবলীগ নেতা মামুনুর রসিদ সাজু, আব্দুল হেকিম ইমন প্রমুখ।



মন্তব্য করুন