জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষনা

November 14, 2017,

শামীম আহমদ॥  জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়েছে।
১৩ নভেম্বর সোমবার উপজেলা নির্বাহী অফিসার ও রিটানিং অফিসার মোঃ এনামুল হক কর্তৃক স্বাক্ষরিত গণ-বিজ্ঞপ্তিতে ফুলতলা ইউনিয়নের চেয়ারম্যান, সংরক্ষিত সদস্য এবং সাধারণ আসনের সদস্য পদে নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী  রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৭ নভেম্বর,  রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ২৯ নভেম্বর,  প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর এবং ২৮ ডিসেম্বর ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com