জুড়ীতে প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী পরীক্ষ শুরু
শামীম আহমদ॥ জুড়ী উপজেলায় সারা দেশের নেয় পঞ্চম শ্রেণীর প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী পরীক্ষা আজ থেকে শুরু হয়েছে।
সে অনুযায়ী ১৯ নভেম্বর রোববার হোছন আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রাশিসপ ২২৯ জন ও ইশিসপ ৪১ জন, হাজী মনোহর আলী এম. সাইফুর রহমান উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রাশিসপ ১৮৯ জন, জুড়ী মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রাশিসপ ৫১৩ জন ও ইশিসপ ২১ জন, মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রাশিসপ ৬৫৯ ও ইশিসপ ৯৫ জন, জায়ফরনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রাশিসপ ৩৫৫ জন ও ইশিসপ ৪৩ জন, সাগরনাল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রাশিসপ ৭৮৮ জন ও ইশিসপ ২৩ জন, পাতিলা সাঙ্গন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রাশিসপ ২৪৪ জন, ফুলতলা বশিরউল্লাহ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রাশিসপ ৫২৩ জন ও ইশিসপ ১০ জন, হাজী ইনজাদ আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রাশিসপ ৪৫৬ জন ও ইশিসপ ৩২ জন ও কচুরগুল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রাশিসপ ১৩২জন, উপজেলায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থী মোট ৪০৮৮ জন ও ইবতেদায়ীতে ২৬৫ জন।
এর মধ্যে প্রথম দিনের ইংরেজী পরীক্ষায় প্রাথমিক সমাপনীর অনুপস্থিতির সংখ্যা ২৬১ জন ও ইবতেদায়ীতে ২২ জন।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল হাই সত্যতা নিশ্চিত করে জানান উপজেলার ১০টি কেন্দ্রে প্রথশ দিনের পরীক্ষা শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে।



মন্তব্য করুন