বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি পাওয়ায় জুড়ীতে আনন্দ শোভাযাত্রা

November 26, 2017,

শামীম আহমদ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ ইউনেস্কো কর্তৃক বিশ্বের গুরুত্বপূর্ণ প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় মৌলভীবাজারের জুড়ী উপজেলায় আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
২৫ নভেম্বর শনিবার সকাল ১০ টায় সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা, রাজনৈতিক দল, সামাজিক ও সাস্কৃতিক সংগঠন জুড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে ফেষ্টুন, ব্যানার সহ বিভিন্ন সাজে বর্নাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। আনন্দ শোভাযাত্রাটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এসে শেষ হয়। আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার অসিম চন্দ্র বণিক এর সভাপতিত্বে ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গুলশান আরা মিলি। বিশেষ অতিথি ছিলেন উপজেলাওয়ামীলীগের যুগ্ম আহবায়ক বদরুল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্ম্মা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কুলেশ চন্দ্র চন্দ মন্টু, উপজেলা দুর্নীতি পতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব তাজুল ইসলাম, জায়ফরনগর ইউপি আওয়ামীলীগের সভাপতি আব্দুস সালাম, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুস সহিদ চৌধুরী খুশি, যুবলীগের সাধারণ সম্পাদক রিংকু রঞ্জন দাস, যুবলীগ নেতা মামুনুর রশিদ সাজু, আওয়ামীলীগ নেতা ইমরুল ইসলাম প্রমুখ। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহন করে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com