জুড়ীতে ক্রিকেট মাঠে আম্পায়ারের ভূল সিদ্ধান্তকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত

December 16, 2017,

জুড়ী প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলার মানিক সিংহ যুবসমাজের উদ্যোগে আয়োজিত ক্রিকেট টুর্ণামেন্টের সেমিফাইনাল খেলায় মাঠে আম্পায়ারের ভূল সিদ্ধান্তকে কেন্দ্র করে এক সংঘর্ষে মুজিবুল ইসলাম (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।
আজ ১৬ ডিসেম্বর শনিবার মহান বিজয় দিবসে যুবসমাজের উদ্যোগে আয়োজিত ক্রিকেট টুর্ণামেন্টের সেমিফাইনাল খেলায় ভূয়াই স্পোটিং ক্লাব এবং শাহাপুর স্পোটিং ক্লাবের খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত ২০ ওভারের খেলায় টসে জিতে শাহাপুর স্পোটিং ক্লাব ১৯.৫ ওভার ব্যাট করে সব উইকেট হারিয়ে ১৩১ রান সংগ্রহ করে। জবাবে ভূয়াই স্পোটিং ক্লাব ১৮.২ ওভার খেলে ১২০ রান করে এসময় ব্যাটিং করছিলেন ভূয়াই স্পোটিং ক্লাবের অধিনায়ক সাদ্দাম হোসেন ।

জানা যায়, শাহাপুর স্পোটিং ক্লাবের খেলোয়ার মুজিবুল ইসলাম বোলিং করে ভূয়াই স্পোটিং ক্লাবের অধিনায়ক ব্যাটিংরত সাদ্দাম হোসেন এলবিডব্লিউ হয়। আম্পায়ার সাথে সাথে সাদ্দাম হোসেন কে আউট দিয়ে দেয়। এনিয়ে আম্পায়ারের সাথে তকর্বির্তকের এক পযায়ে দু’দলের মধ্যে সংঘর্ষ শুরু হলে সাদ্ধাম হোসেন হাতের ব্যাট দিয়ে মুজিবুলের মাথায় আঘাত করলে মারাত্বক ভাবে রক্তক্ষরন শুরু হলে আশেপাশের লোক জন তাকে জুরী আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ তাকে মৃত ঘোষনা করেন।
এ সংঘর্ষে আরও আহত হন সেফুল মিয়া(২৫), শাহালম মিয়া (২৪), সিপু চন্দ্র দাস (২৪), নেওর আলী(২০), নিউটন দাস(২৬),আমজাদ শেক(২২),টিপু সুলতান(২৭),বিপুল দাস(২৩)।

এবিষয়ে জুড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জালাল উদ্দিনের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহত মুজিবুলের পিতা সামছুল ইসলাম বাদী হয়ে ১৩জন কে আসামী করে একটি অভিযোগ দায়ের করেছেন। অতি দ্রুত আসামীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com