জালিয়াতির হোতা ভাসুরের মিথ্যা মামলায় জীবন অতিষ্ট : অভিযোগ জাহানারা বেগমের

December 26, 2017,

শামীম আহমদ॥ জালিয়াতির হোতা ভাসুরের একের পর এক মিথ্যা মামলায় প্রবাসীর স্ত্রী ও আতœীয় স্বজনের জীবন অতিষ্ট করে তুলার অভিযোগ করেছেন জুড়ী উপজেলা সদর বিশ্বনাথপুর গ্রামের বাসিন্দা প্রবাসী জাবেদ মিয়ার স্ত্রী জাহানারা বেগম। তিনি  ২৫ ডিসেম্বর সোমবার বিকাল ৫টায় জুড়ী উপজেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার ভাসুর মৃত আইয়ূব আলীর পুত্র নারী ও পরধন লোভী, শতশত দলিল, আদালতের কাগজপত্র ও এফিডেভিট জালিয়াতির হোতা, মামলাবাজ হাবিবুর রহমান ওরফে নাক কাটা হবিব দলিল জালিয়াতির মাধ্যমে জায়গা আতœসাৎ, পরিবারের বিভিন্ন সদস্যের উপর একের পর এক হামলা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে আসছেন। স্বামী প্রবাসে থাকায় ছোট চার সন্তান নিয়ে বাড়ীতে একা থাকি। এই সুবাদে হবিব প্রায়ই আমার কাছে গিয়ে টাকা চান। টাকা না পেয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করেন। এক পর্যায়ে ১২ ডিসেম্বর নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালত, মৌলভীবাজারে একটি মিথ্যা মামলা (পি-নং৩৯/১৭ জুড়ী) দায়ের করেন। মামলায় আমি, ফুফাতো দুই ভাসুর মবশ্বির আলী, মশাইদ আলী, ননদ নাছিমা বেগম, জা রায়না বেগম, ভাসুর সুয়াইব আলী, স্থানীয় মসজিদের মোতাওয়াল্লী আব্দুস সহিদ মাস্টার এবং অপরিচিত দুইজনসহ ১৩ জনকে বিবাদী করা হয়। এর পূর্বে ২০১৬ সালে বিভিন্ন কাগজাত জালিয়াতির মাধ্যমে যুগ্ম জেলা জজ ১ম আদালত, মৌলভীবাজারে অনুরূপ আরেকটি মিথ্যা মামলা (নং৮৭/২০১৬স্বত্ব) দায়ের করেন। জালিয়াতির মাধ্যমে এ রকম মিথ্যা মামলা দিয়ে আমি, আমাদের আতœীয় স্বজন ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিগণের জীবন তিনি অতিষ্ট করে তুলেছেন। এমনকি মামলার রায় তিনি পেয়েছেন মর্মে আদালতের বিভিন্ন কাগজাত জালিয়াত করে স্থানীয় বিচারকদের বিভ্রান্ত করছেন। হবিবের এই কাল্পনিক মিথ্যা মামলা প্রত্যাহার ও হয়রানী বন্ধের দাবি জানান জাহানারা বেগম। এ সময় মবশ্বির আলী, মশাইদ আলী, রায়না বেগম, নাছিমা বেগম, মজির মিয়া উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com