জুড়ীর মঙ্গলা রাণীর বিরুদ্ধে জাল সনদে চাকরি নেয়ার অভিযোগ
জুড়ী প্রতিনিধি॥ জুড়ীর মঙ্গলা রাণী বিশ্বাসের বিরুদ্ধে জাল সনদে দাই নার্সের চাকরি নেয়ার অভিযোগ পাওয়া গেছে। তার প্রতিকার চেয়ে বিগত ১৬ নভেম্বর-২০১৭ইং এলাকাবাসি পরিবার পরিকল্পনা অধিদপ্তর পরিচালক বারবর একটি লিখিত অভিযোগ করেছেন। সাথে সাথে তার অনুলিপি বিভাগীয় পরিচালক সিলেট অধিদপ্তর ও উপ-পরিচালক মৌলভীবাজার কার্যালয় প্রেরন করেছেন।
অভিযোগের ভিত্তিতে জানা গেছে,জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের বাছিরপুর গ্রামের বাসিন্দা বকুল বিশ্বােেসর ন্ত্রী মঙ্গলা রাণী বিশ্বাস। তিনি ২০১৩সালে মৌলভীবাজারের কুলাউড়া হাসপাতালে যখন দাই নার্স (এফডাবি¬উভির) সহযোগি হিসেবে যোগদান করেছেন, সে সনদটা ছিলো জাল। জাল সনদে চাকরি নিলেও যোগদানের পর থেকে তিনি বেপরোয়াভাবে চলাফেরা করছেন । এমন কোনো অপর্কম নেই, যা তিনি করেন না। মোটা অংকের টাকা হলে অবৈধগর্ভপাত থেকে শুরু করে অন্যান্য অপকর্মগুলো অহরহ চালিয়ে যাচ্ছেন মঙ্গলা রাণী । তিনি পেশায় ফ্যামেলি ওয়েলফেয়ার ভিজিটরের এসিস্টেন্ট (দাই নার্স)। প্রভাব দেখান গ্র্যাজুয়েট নার্স থেকেও বেশী ।
এলাকাবাসী অভিযোগে আরো জানান, মঙ্গলা রাণী বেশীর ভাগ সময় কর্মস্থলে দায়িত্ব পালন না করে অবৈধভাবে গর্ভপাত করাতে আসা রোগিদের সন্ধানে থাকেন। ওই হাসপাতালে আসা এসব রোগিদের ফুঁসলিয়ে গোপনে তিনি নিজের ভাড়া বাসায় নিয়ে গিয়ে অবৈধভাবে এসব অপকর্ম সারেন। বিনিময়ে জনপ্রতি ৭-৮ হাজার টাকা থেকে শুরু করে ক্ষেত্র বিশেষ ২০-২৫ হাজার টাকাও হাতিয়ে নেন। এসব অপকর্মের মাধ্যমে তিনি প্রতি মাসে হাজার হাজার টাকা লুটে নিচ্ছেন। তারা মঙ্গলা রাণীর জাল সনদে চাকরি নেয়াসহ অন্যান্য অপকর্মগুলোর সুষ্ঠ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সরকারের সংশি¬ষ্ট বিভাগের উর্ধবতন কর্তৃপক্ষের সুদূষ্টি কামনা করছেন ।এ ব্যাপারে মঙ্গলা রাণী বিশ্বাসের সাথে মুঠৈাফোনে যোগাযোগ করলে, তিনি সাংবাদিকদের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। অভিযোগ প্রসংগে তিনি বলেন,বিভাগীয় লোকজন ছাড়া আমার বিরুদ্ধে কেউ অভিযোগ করতে পারেনা। কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:নূরুল হকের সাথে যোগাযোগ করতে চাইলে, তার মোবাইল ফোন ব›দ্ধ পাওয়া যায়। তবে, হাসপাতাল মা ও শিশু পরিবার পকিল্পনা কর্মকর্তা ডা: সুলতান আহমদের সাথে যোগাগোগ করা হলে, তিনি মানব জীবনকে জানান, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি । অবৈধ গর্ভপাতের বিষয়ে তিনি বলেন, বিবাহীতদের ম্যানস্ট্রয়েশন রেগুলার করতে হাসপাতালে সরকারিভাবে একেবারে স্বল্প খরচে পূর্ণ ব্যবস্থা রয়েছে । মঙ্গলা রাণী সম্পর্কে ডা: সুলতান বলেন, তিনি এফডবি¬উভির সহযোগী হিসেবে কাজ করবেন । তিনি সরাসরি এম আর প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন না ।



মন্তব্য করুন