আলফালাহ ইসলামিক একাডেমির কৃতিত্ব : এপ্লাস ৩৪টি
জুড়ী প্রতিনিধি॥ এমএম সামছুল ইসলাম॥ জুড়ী উপজেলায় আলÑফালাহ ইসলামিক একাডেমি জুড়ী শাখায় এবারের জে এস সি পরীক্ষায় ১৭টি এ প্লাস ও পি এস সিতে ৪টি এ প্লাসসহ শতভাগ ফলাফল করে উপজেলায় ১ম স্থান অর্জন করতে সক্ষম হয়েছে। আলÑফালাহ ইসলামিক একাডেমি গোয়ালবাড়ী শাখায় পি এস সিতে ১৩টি এ প্লাসসহ শতভাগ ফলাফল করতে সক্ষম হয়েছে। এ প্লাস প্রাপ্তরা হলেন (১)মুরসালিন আহমদ আসপিয়া (২) নাবিল আহমদ (৩) মো সাদত খান (৪) তানজিদা আহমদ রিহা (৫) নূরা ইয়াসমিন (৬) জান্নাতুল রিয়া (৭) উর্মিলা হোসেন সনি(৮) তামান্না রাব্বি (৯)ফাতেমা জান্নাত রাহমী(১০) মাহমুদা ফেরদৌস(১১)মাহবুবা খানম (১২)সামিরা আক্তার মীম(১৩) নিহা আক্তার। আলÑফালাহ ইসলামিক একাডেমি গোয়ালবাড়ী শাখা প্রধান শিক্ষক মু শামছুল ইসলাম বলেন, প্রতি বছরের ন্যায় শিক্ষক ও অভিভাবকের সমন্নয়ে আমরা এ ফলাফল করতে সক্ষম হয়েছি।



মন্তব্য করুন