জুড়ীতে এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালীর ডিনার মিটিং ও সেবা কার্যক্রম অনুষ্ঠিত

April 25, 2016,

জুড়ী প্রতিনিধি॥ জুড়ী উপজেলায় এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালীর উদ্যোগে মাসিক ডিনার মিটিং ও সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ২৩ এপ্রিল শনিবার রাত ৭টায় লাইষ্ট্রেস ষ্ট্র্যান্ড শামীম আহমদের অফিসে এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালীর উদ্যোগে মাসিক ডিনার মিটিং ও সেবা কার্যক্রমে মেডিক্যাল শিক্ষার্থীকে নগদ ৪ হাজার প্রদান করা হয়। উক্ত ডিনার মিটিং ও সেবা কার্যক্রমে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালীর প্রেসিডেন্ট এপেঃ হারিস মোহাম্মদ, সেক্রেটার এপেঃ শামীম আহমদ, এপেঃ সিরাজুল ইসলাম, এপেঃ নাজিম উদ্দিন মানিক, এপেঃ হাবিবুর রহমান, এপেঃ আব্দুল আওয়াল। সম্মনীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব হাকালুকি ভিউ’র প্রেসিডেন্ট এপেঃ আব্দুল আজিজ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সিরাজুল ইসলাম সেক্রেটারী এপেঃ জুয়েল রানা, সার্ভিস ডাইক্টের আল আমিন আহমদ, এফ পি আর ডি এপেঃ তোফাজ্জুল হোসেন কামাল, সারজেন্ট এপেঃ তাজুল ইসলাম, এপেঃ নাজমুল ইসলাম প্রমুখ। ডিনার মিটিং শেষে মেডিক্যাল শিক্ষার্থীকে নগদ অর্থ প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com