জুড়ীতে বিজিবি’র উদ্যোগে জনসচেতনতা মূলক সভা

February 1, 2018,

জুড়ী প্রতিনিধি॥ জুড়ী উপজেলার ফুলতলা ক্যাম্পে বিজিবি ৫২ ব্যাটালিয়নের উদ্যোগে ৩০ জানুয়ারী মঙ্গলবার সীমান্তে অপরাধ, চোরাচালান, নারী-শিশু-মানব পাচার, অবৈধ সীমান্ত পারাপার, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী এক জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন, বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আহমেদ ইউসুফ জামিল পিএসসি, ফুলতলা ইউপি চেয়ারম্যান মাসুক আহমদ, ইউপি সদস্য মঈন মিয়া, মাহবুব আলম রওশন, ইমতিয়াজ মারুফ, জামাল উদ্দিন সেলিম, সিদ্দিকুর রহমান, কাজল বাউড়ী, জলিল মিয়া, রাখাল তাতী, মোরশেদ আলী, সেবিকা রানী চন্দ, করণা ভূমিজ, আমিনা বেগম।

সভায় বিজিবি ৫২ ব্যাটালিয়নের নবনিযুক্ত অধিনায়ক লে. কর্ণেল আহমেদ ইউসুফ জামিল পিএসসি সীমান্ত নিরাপদ এবং অপরাধ দমনে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com