জ্যাকান্দি থেকে কলেজ ছাত্রের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের জ্যাকান্দি গ্রাম থেকে ফাহাদ মিয়া (১৮) নামের এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
১ জুন শনিবার রাত ২টার দিকে ঘটনাটি ঘটেছে। জানা যায়, ফাহাদ মিয়া নাজিরাবাদ ইউনিয়নের জ্যাকান্দি গ্রামের ফজলুল হকের ছেলে ।
পরিবার সুত্রে জানা যায়, শনিবার রাতে ফাহাদের মা – বাবা সেহরী খাওয়ার জন্য ফাহাদকে ডাকলে ফাহাদের কক্ষ থেকে কোনো ধরনের সাড়া শব্দ না পাওয়ায় তারা ঘরের কক্ষের দরজা ভেঙ্গে প্রবেশ করে দেখেন যে ফাহাদ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করেছে।ফাহাদ মিয়ার চাচা তাজুল ইসলাম জানান, ফাহাদ কিছুটা মানসিক রোগে ভোগছিলো, সে এম সাইফুর রহমান জগৎসি স্কুল এন্ড কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেনীতে পড়াশুনা করতো।মৌলভীবাজার মডেল থানার উপপরিদর্শক (এসআই) নোমান আহমদ মুঠোফোনে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।



মন্তব্য করুন