জেলা স্বেচ্ছাসেবক দলের ইফতার ও দোয়া মাহফিল

June 1, 2019,

স্টাফ রিপোর্টার॥ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবী ও শহীদ প্রেসিডন্ট জিয়াউর রহমানের শাহদাৎ বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মৌলভীবাজার জেলা শাখা কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল শনিবার ২৬ রমজান ১ জুন শহরের পৌর কমিউনিটি সেন্টারে  অনুষ্ঠিত হয়।

জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও পৌর কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরী সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জিএম মুক্তাদির রাজুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক কেন্দ্রীয় কমিটি সাধারন সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল।বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ সভাপতি গোলাম সারওয়ার, যুগ্ন সম্পাদক ছাদেরুজ্জামান,সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল আহ্ববায়ক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপি যুগ্ন সম্পাদক চেয়ারম্যান ফয়ছল আহমেদ,সিলেট মহানগর বিএনপি সাংঘটনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল, হবিগঞ্জ জেলা স্বােচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল হক শরিফ,সাধারন সম্পাদক সৈয়দ মুশফিক আহমেদ,যুগ্ন সম্পাদক সৈয়দ সুহেল,মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জল ,জেলা স্বেচ্ছাসেবক সহ সভাপতি শাম্মীর হাবিব রবিন,আব্দুল আহাদ,বক্কর তালুকদার,আমিরুল ইসলাম সাহেদ,ফরিদ আহমদ,শহিদ আহমেদ,সাংঘটনিক সম্পাদক আব্দুল হান্নান সহ জেলা শাখা বিভিন্ন উপজেলা শাখার স্বেচ্ছাসেবক দলে নেত্রী বৃন্দ উপস্থিত ছিলেন। ইফতার পূর্বে সাবেক প্রেসিডন্ট জিয়উর রহমান মাগফেরাত কামনা ,বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও দেশে শান্তি কামনায় মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন জেলা যুবদলে যুগ্ন সম্পাদক সিরাজুল ইসলাম।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com