ভয়েজ অব মৌলভীবাজার জেলা শাখার কমিটি অনুমোদন

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ সদ্য গঠিত ভয়েজ অব মৌলভীবাজার জেলা শাখার আহব্বায়ক কমিটিকে অনুমোদন দিয়ে ছিলেন ভয়েজ অব মৌলভীবাজার ইউ কে এর কেন্দ্রীয় আহব্বায়ক কমিটি।
বৃহস্পতিবার ৩০ মে ভয়েজ অব মৌলভীবাজার ইউ কে এর কেন্দ্রীয় কমিটির আহব্বায়ক মো: ফিরোজ কর্তৃক স্বাক্ষরে ২১ সদস্য বিশিষ্ট এ আহব্বায়ক কমিটি অনুমোদন লাভ করে।
আহব্বায়ক কমিটির নেতৃবৃন্দরা হলেন, আহব্বায়ক মনবীর রায় মঞ্জু, যুগ্ন আহব্বায়ক আব্দুর রকিব সাবু ও আনোয়ার হোসেন দুলাল, সদস্য সচিব বকশী মিছবাহ উর রহমান, যুগ্ন সদস্য সচিব মিলাদ তালুকদার ও শামছুল ইসলাম, সদস্য,খালেদ চৌধুরী, অজয় সেন, হাসান আহমদ জাবেদ, মো, আব্দুল ওয়াহাব পান্না, সৈয়দ মোকাম্মিল আলী, হারুন-অর রশীদ, মনসুর আলম চৌধুরী (টিপু), নিলিমেষ ঘোষ বুলু, নিখিল তালুকদার, খয়েজ আহমদ, জুয়েল আহমদ, আব্দুল কাইয়ুম, ফাতেমা জহুরা বিউটি, সৈয়দ ছায়েদ আহমদ ও আসাদুজ্জামান রনি।
২৪ মে শুক্রবার বাদ তারাবি ভয়েজ অব মৌলভীবাজার ইউ কে এর কেন্দ্রীয় আহব্বায়ক কমিটি সদস্য মো: সাইফুর রহমান বাবুল এর শহরের কুসুমবাগস্থ অফিস কক্ষে শহরের সিনিয়র সামাজিক ব্যক্তিত্ব খালেদ চৌধুরী’র সভাপতিত্বে এক আলোচনা সভায় ওই আহব্বায়ক কমিটির গঠন করা হয়েছিল।
আলোচনা সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভয়েজ অব মৌলভীবাজার জেলা ইউ কে এর কেন্দ্রীয় কমিটির সদস্য ও এডমিন লন্ডন প্রবাসী শাহ আতাউর রহমান মধু ও হিরো কোরেশী এবং আমেরিকা প্রবাসী শেখ সামছু তালুকদার।
আহব্বায়ক কমিটি কে আগামী ৩ মাসের মধ্যে একটি পুনার্ঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়।



মন্তব্য করুন