জেলা সাংবাদিক ফোরামের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বিশেষ প্রতিনিধি॥ জেলা সাংবাদিক ফোরামের আয়োজনে “মাহে রমজান আত্মশুদ্ধির মাস” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২ জুন রবিবার সন্ধ্যায় শহরের শাহ্ মোস্তফা সড়কস্থ সাদিয়া কমিউনিটি সেন্টারে জেলা সাংবাদিক ফোরামের সভাপতি বকসি ইকবাল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সেফুল ও দপ্তর সম্পাদক বেলাল তালুকদার এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার -হবিগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা জহুরা আলাউদ্দিন,মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান। এ ছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন, জেলা জাতীয় পার্টির সভাপতি সৈয়দ শাহাবুদ্দীন আহমদ গনতন্ত্রী পার্টির কেন্দ্রীয় নেতা সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন বাদশাহ, টাউন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি শামসুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ ও বিভিন্ন উপজেলার সাংবাদিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন