মৌলভীবাজারে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উল ফিতরের নামাজ আদায়
June 4, 2019,

স্টাফ রিপোর্টার॥ সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উল ফিতরের নামাজ পড়লেন মৌলভীবাজার জেলার শতাধিক পরিবারের মুসল্লী। 
৪ জুন মঙ্গলবার সকাল সোয়া ৭টায় মৌলভীবাজার শহরের সার্কিট হাউস এলাকার আহমেদ শাবিস্তা নামক বাসার ছাদে এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজে ঢাকা, বিক্রমপুর, গোপালগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন এলাকা থেকে আগত নারী ও পুরুষ অংশ নেয়। নামাজে ইমামতি করেন আলহাজ্ব আব্দুল মাওফিক চৌধুরী (পীর সাহেব উজান্ডি ভারত)। আলহাজ্ব আব্দুল মাওফিক চৌধুরীর (পীর সাহেব উজান্ডি) অনুসারী হাফেয মাজেদুল হক সজীব জানান, গত ১১ বছর ধরে তারা সৌদি আরবের সাথে মিল রেখেই এই নামাজ আদায় করছেন। নামাজ শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।



মন্তব্য করুন