এনসিটিএফের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার॥ ন্যাশনাল চিলড্রেন্স টাস্কফোর্স (এনসিটিএফ) ও বিএসএ মৌলভীবাজার এর উদ্যোগে শিশু একাডেমী মিলনায়তনে ৩৪ জন সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী শিশুদের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ করা হয়।
৩ জুন সোমবার বিকেল ৩ টায় ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ জসীম উদ্দীন, দৈনিক ইত্তেফাকের জেল প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব, হাফিজাখাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা মাধুরী মজুমদার, জেলা ভলান্টিয়ার মোঃ কামরুল ইসলাম, সমরিতা পাল ঐশী, এনসিটিএফ মৌলভাবাজার সভাপতি দীপ্র ধর অর্ঘ্য, সহ-সভাপতি নুসাইবা ইবনাত রুপন্তী,সাধারণ সম্পাদক পারভীন বেগম,সোহান মিয়া প্রমুখ।
অতিথিরা তাদের বক্তব্যে বলেন এ সমস্থ শিশুদের ঈদ বস্ত্র বিতরণের মহৎ উদ্যোগ গ্রহন করায় আমরা এনসিটিএফকে অভিনন্দন জানাচ্ছি এবং যারা বিভিন্নভাবে সহযোগীতা করেছেন তাঁদেরকে জানাচ্ছি ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
উল্লেখ্য এনসিটিএফ জাতীয় পর্যায়ের একটি শিশু সংগঠন যা শিশুদের দ্বারা গঠিত ও পরিচালিত। বাংলাদেশ সরকার এনসিটিএফ গঠনের প্রথম পদক্ষেপ গ্রহণ করে ২০০৩ এর সেপ্টেম্বরে এবং এনসিটিএফ কেন্দ্রীয় কমিটি গঠিত হয় ২০০৫ এর জানুয়ারিতে। যদিও এনসিটিএফ প্রতিষ্ঠা করা হয়েছিল যৌন নির্যাতন, বঞ্চনা ও পাচার বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি পরিবীক্ষণ (মনিটরিং) করার জন্য, কিন্তু পরবর্তীতে এনসিটিএফ-এর ভূমিকা পরিবর্তিত হয়ে বর্তমানে সমগ্র দেশের শিশু অধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ, মনিটরিং করা এবং পরবর্তীতে তা নিয়ে নীতিনির্ধারণী পর্যায়ে এ্যাডভোকেসি করাই হচ্ছে এনসিটিএফ এর প্রধান কাজ।



মন্তব্য করুন