একাটুনা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অসুস্থ

June 4, 2019,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উজেলার একাটুনা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আশিকুর রহমান আশিক হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ রয়েছেন।

সোমবার ৩ জুন রাতে অসুস্থ আশিকুর রহমানকে দেখতে যান বাংলাদেশ আওয়ামীলীগ এর শিল্প ও বানিজ্য বিষয়ক উপকমিটির সদস্য ও মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক ভিপি আব্দুল মালিক তরফদার শোয়েব।

এসময় তিনি আশিকুর রহমানের দ্রুত সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন, কৃষকলীগের সাধারণ সম্পাদক শাহিন আহমদ চৌধুরী, প্রেসক্লাবের ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ মাহবুবুর রহমান রাহেল, তাহেল আহম্মদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com