ইটা ইসলামী সমাজকল্যাণ সংস্থার সদস্যদের ঈদ পূণর্মিলনী

June 9, 2019,

স্টাফ রিপোর্টার॥ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ইটা ইসলামী সমাজকল্যাণ সংস্থার সদস্যদের ঈদ পূণর্মিলনী সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ জুন শুক্রবার সন্ধ্যায় সংস্থার স্থানীয় কার্যালয় রায়পুর সিএনজি স্ট্যান্ডে ‘ইসকস’ এর  সভাপতি মাও. এম. ফয়জুল ইসলাম সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

সাধারণ সম্পাদক রাজন আহমদের পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপদেষ্টা মাও. মুহিবুর রহমান খান,  বাৎসরিক দাতা সদস্য সৌদি আরব প্রবাসী আহমদুর রহমান খান টিপু, সহ-সভাপতি আলমগীর হোসেন, পর্তুগাল প্রবাসী মাহবুবুর রহমান খান, যুগ্ম সম্পাদক ফয়জুল ইসলাম,কোষাধ্যক্ষ জুয়েল আহমদ, প্রশিক্ষণ সম্পাদক আব্দুল কাদির রিপন, অফিস সম্পাদক মুর্শেদ খান রাফি।

উপস্থিত ছিলেন সহ-সভাপতি রেজাউল করিম খচরু, সহ- প্রশিক্ষণ সম্পাদক দুলাল আহমদ, সমাজকল্যাণ সম্পাদক খালেদুর রহমান, সহ-শিক্ষা ও সাহিত্য সম্পাদক মাহফুজুর রহমান রুমান, পাঠাগার সম্পাদক ইশফাক খান সাদ, কৃষি সম্পাদক আজমল আহমদ, সহ-কৃষি সম্পাদক মাহমুদ হোসেন নাহিদ, সাংস্কৃতিক সম্পাদক জুবেদ আহমদ, সহ-ক্রিড়া সম্পাদক সজিবুর রহমান, নির্বাহী সদস্য মিজু আহমদ রনি, সাইদুল হাসান তানভীর, আব্দুন নূর সানি, জাবেদ আহমদ, নিয়াজ আহমদ এবং মাজেদ আহমদ ইমন প্রমুখ।

পুণর্মিলনী সভায় সংস্থার আজীবন দাতাসদস্য যুক্তরাজ্য প্রবাসী মো. ময়নুল ইসলাম এবং বাৎসরিক দাতা সদস্য পর্তুগাল প্রবাসী মাহবুবুর রহমান খানকে সংস্থার পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।

এদিকে আখাইলকুড়া ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সাবেক মেম্বার মরহুম কনু মিয়া এবং আজীবন দাতা সদস্য মো. ময়নুল ইসলামের বাবা মরহুম সিজিল মিয়ার রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com