অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুর রহমানকে বিদায় সংবর্ধনা দিল মৌলভীবাজার পৌরসভা

June 11, 2019,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুর রহমান পদোন্নতিজনিত বদলী হওয়ায় মৌলভীবাজার পৌরসভার উদ্যেগে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

সোমবার ১০ জুন দূপুরে পৌরসভা হলরুমে পৌর মেয়র মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুর রহমান।

বিদায়ী সংবর্ধিত ব্যাক্তি বিদায় বেলা আবেগ আপ্লুত ও অশ্রুঝড়া কন্ঠে বলেন, কর্মক্ষেত্রে মৌলভীবাজারের জনপ্রতিনিধি, রাজনীতিবিদ ও সাধারণ মানুষের ভালবাসা ও সহযোগীতা স্মরণ থাকবে। এ জেলার প্রকৃতি যেমন সুন্দর তেমনি এ জেলার মানুষের মনও সুন্দর হওয়ায় বিদায় বেলায় তার বিষণ বেদনা হচ্ছে বলে জানান। যেখানেই থাকেননা কেন মৌলভীবাজারের মানুষের সহযোগিতা ও ভালবাসা চির স্বরণীয় হয়ে থাকবে।

পৌর সভার উপ সহকারী প্রকৌশলী রনধীর রায় কানুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, পৌর সচিব ইসহাক ভুঁইয়া, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আজমল হোসেন, মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি ও কালের কন্ঠের স্টাফ রিপোর্টার আবদুল হামিদ মাহবুব, সাবেক সাধারণ সম্পাদক ও এনটিভির স্টাফ রিপোর্টার এস এম উমেদ আলী, বিটিবি প্রতিনিধি হাসানাত কামাল, পৌর কাউন্সিলর মনবির রায় মঞ্জু, আনিছুজ্জামান বায়েছ, পৌরসভার সাবেক নির্বাহী প্রকৌশলী আবুল হোসেন খান, পৌরসভার সহকারী প্রকৌশলী সৈয়দ নকিবুর রহমান প্রমুখ। পরে বিদায়ী অতিথির হাতে পৌর পরিষদ ক্রেষ্ট তোলে দেন।

উল্লেখ্য অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুর রহমান পদোন্নতিজনিত বদলী হয়েছেন মেট্রো রেলের প্রকল্প পরিচালক পদে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com