ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরিমানা

স্টাফ রিপোর্টার॥ বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয় কর্তৃক ১০ জুন মৌলভীবাজার ৫ জনের লিখিত অভিযোগে লিটন এন্টারপ্রাইজ, পাল ট্রেডার্স, শাফী ইন ফার্মেসী, শ্রীমঙ্গল ফার্মেসী ও কেয়ার হাসপাতালকে যথাক্রমে ৪ হাজার টাকা, ৪ হাজার টাকা, ৬ হাজার টাকা, ৪ হাজার টাকা ও ৪০ হাজার টাকাসহ মোট ৫৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
উক্ত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযোগ ছিল অতিরিক্ত দাম নেওয়া, প্রতিশ্রুত সেবা যথাযথ ভাবে না দেওয়া, অবহেলার দ্বারা সেবা গ্রহীতার অর্থহানী ঘটানো। লিটন এন্টারপ্রাইজ এর বিরুদ্ধে অভিযোগকারী জুনেদ মিয়াকে জরিমানা ৪ হাজার টাকার ২৫% ১ হাজার টাকা, পাল ট্রের্ডাসের এর বিরুদ্ধে অভিযোগকারী রাব্বি আহমদকে জরিমানা ৪ হাজার টাকার ২৫% ১ হাজার টাকা, শাফী ইন ফার্মেসীর বিরুদ্ধে অভিযোগকারী মোহন মিয়াকে জরিমানা ৬ হাজার টাকার ২৫% দেড় হাজার টাকা, শ্রীমঙ্গল ফার্মেসী এর বিরুদ্ধে অভিযোগকারী মীর রোমানা আক্তার সিপাকে জরিমানা ৪ হাজার টাকার ২৫% ১ হাজার টাকা ও কেয়ার হাসপাতাল এর বিরুদ্ধে অভিযোগকারী গীতা রাণী কানুকে জরিমানা ৪০ হাজার টাকার ২৫% ১০ হাজার টাকা প্রদান করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের, মৌলভীবাজার জেলা কার্যালয়ে বসে উক্ত অভিযোগগুলো নিষ্পত্তি করা হয়।



মন্তব্য করুন