মৌলভীবাজারে স্বাভাবিকভাবে চলছে কৃষি শুমারি

তোফায়েল পাপ্পু॥ সারা দেশের মতো মৌলভীবাজারেও চলছে কৃষি শুমারি। ৯ জুন থেকে শুরু হয়েছে এ শুমারি। শেষ হবে আগামী ২০ জুন। মৌলভীবাজারের প্রত্যেকটি উপজেলায় নিয়োগকৃত গননাকারীরা বাড়ি বাড়ি গিয়ে মাঠে কাজ করছেন। বাড়ি বাড়ি গিয়ে তারা গৃহ কর্তার নাম, পরিবারের সদস্যদের সংখ্যা, হাসঁ, মুড়গি বা গৃহপালিত পশু-পাখি পালন করছেন কি না? তা লিখে নিচ্ছেন খাতায়।
গননাকারী ফারজানা আফরিন এ কৃষি শুমারি উদ্যোগকে প্রশংসা করে বলেন, এই শুমারির কারনে জানা যাবে কত জন গৃহপালিত পশু-পাখি পালন করছেন। তাতে কৃষি খাতের পরিসংখ্যান আরও জানা যাবে।
‘কৃষি শুমারি সফল করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি’ এ প্রতিপাদ্য নিয়ে ৯ জুন আনুষ্ঠানিকভাবে কৃষি (শস্য, মৎস্য ও প্রাণিসম্পদ) শুমারি-২০১৯ এর তথ্য সংগ্রহ শুরু হয়েছে।
রোববার (৯ জুন) সকালে এ তথ্য সংগ্রহের উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো: তোফায়েল ইসলাম। পরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মৌলভীবাজার জেলা পরিসংখ্যানের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) নন্দিনী দেব জানান, ৯ জুন থেকে শুরু হয়েছে কৃষি শুমারি, আগামী ২০ জুন পর্যন্ত মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ করা হবে। জেলার পল্লী এলাকায় গড়ে ২৪০ থেকে ২৫০ ঘরের জন্য ১ জন গননাকারী এবং এর পৌর এলাকায় প্রায় ৩০০ ঘরের জন্য ১জন গণনাকারী ও তথ্য সংগ্রহকারী বাড়ি বাড়ি গিয়ে এ কাজ করবেন। তিনি আরও জানান এখনও পর্যন্ত কাজ ভালই চলছে। কোন ধরনের কোন অভিযোগ আসে নাই। সব কিছু সুন্দর এবং স্বাভাবিকভাবে চলছে।



মন্তব্য করুন